সারাদেশ

আরও ৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালাতে গিয়ে বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও তিন রোহিঙ্গা যাত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী।

সোমবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে লাইলা বেগম (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর বাসিন্দা বশির আহম্মদের স্ত্রী। বাকি দুটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লাইলা বেগমের মরদেহ শনাক্ত করেন তার দেবর রশিদ। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত এবং এক শিশুসহ চারজনকে মৃত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বিমানবাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগর এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় কাঠের নৌকায় করে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা। পরে ভাসানচর থেকে আনুমানিক ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা