সারাদেশ

চলন্ত বাসে ট্রাকের ধাক্কায় নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার বন্দরে একটি ট্রাক যাত্রীবাহী চলন্ত বাসকে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দেওয়ানবাগে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মো. রাসেল, মো. মাহমুদ ও অজ্ঞাত এক নারী। নিহত সবাই বন্দরের মদনপুরের ইপিলিওন নামের পোশাক কারখানার শ্রমিক।

শিল্প পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় ইপিলিওন কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা নাফ নামের একটি মিনি বাসে করে ঢাকার পথে যাচ্ছিলেন। মদনপুরে স্টিল মিলের সামনে পৌঁছাতেই ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আর দুইজন হাসপাতালের নেয়ার পর মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, চলন্ত বাসে পেছন থেকে সড়ক ও জনপথের দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই এক নারীর মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। এছাড়া ওই বাসের আরও দুইজনকে আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বন্দরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। আহত আরও ১০ থেকে ১২ জনকে বন্দরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা