সারাদেশ

বাসচাপায় দুই নারী পথচারী নিহত 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন হাজী বাগান এলাকায় যাত্রীবাহী বাসচাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুরের সিফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৫৫), সৃষ্টিগড়ের আয়েত আলী গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন নিহতরা। তখন সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান। আহত হন অজ্ঞাত আরও একজন। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গাছের সঙ্গে ধাক্কা লাগে ঘাতক বাসটির। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা