সারাদেশ

নারায়ণগঞ্জে নিখোঁজদের বিষয়ে তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের মালিকানায় হাশেম ফুড ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সজীব গ্রুপ ওয়াকার্স জাস্টিস কমিটি। একই সময় নিখোঁজ শ্রমিকদের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা। সোমবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, গত ৮ জুলাই নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে সজীব গ্রুপের মালিকানাধীন হাসেম ফুডস লিঃ এর কারখানায় অগ্নিকান্ডের ট্রাজেডিতে ৫৪জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক শ্রমিক। অগ্নিকান্ডে শিশু শ্রমিকসহ অনেকে নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, ইতোপূর্বে একাধিক বার হাসেম ফুডস এর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ্রমিক হতাহতের ঘটনাও ঘটেছিল। তারপরও কর্তৃপক্ষ কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেনি।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সজীব গ্রুপ কর্তৃপক্ষের অনিয়মসহ ভবিষ্যতে অগ্নিকান্ড রোধে যে ২০টি সুপারিশ দিয়েছে এইগুলাকে আমরা গঠনমূলক মনে করি। তবে ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ এর পরিমাণ নির্ধারণ করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। সকল শ্রমিকের বকেয়া বেতন, বকেয়া ওভারটাইমসহ তাদের প্রতি মাসের বেতন পরিশাধেরও জানান তারা।

সংবাদ সম্মেলনে তারা জানায়, হাসেম ফুডসে অগ্নিকান্ডে শিশু শ্রমিকসহ অনেক শ্রমিক নিখোঁজ রয়েছে। কিন্তু নারায়নগঞ্জ জেলা প্রশাসন তদন্ত কমিটির প্রতিবেদনে এ বিষয়ে কিছু উল্লেখ করেননি। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের নিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা