সারাদেশ

সেনাবাহিনীর নজরদারিতে নতুন পথে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : কয়েক দফায় পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে নতুন পথ দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি মাওয়া (মেরিন) এজিএম মো. আহাম্মদ আলী।

তিনি জানান, পদ্মা সেতুর ১১, ১২, ১৩ ও ১৪ পিলারের নিচ দিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসবে ফেরি। তবে টার্গেট থাকবে ১২ ও ১৩ নম্বর পিলার। আর শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাবে ৪, ৫, ৬ ও ৭ নম্বর পিলারে নিচ দিয়ে চলাচল করবে।

তিনি আরও বলেন, নতুন এই পথে রোববার (১৫ আগস্ট) দুপুর ৩টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। নতুন এ পথ দিয়ে বয়া লাগানোর কাজ শেষ হওয়ার পরই ফেরি চলাচল শুরু হয়। এবং স্রোতে ফেরি বয়া ধরে আসার নির্দেশ দেয়া হয়েছে। ফলে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

এদিকে উভয় পাড়ে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা কোন ফেরি কয়টায় ছাড়লো কখন পৌঁছালো এবং চালককে ছিল সার্বিক বিষয় তারা ডাটা বেইজের মাধ্যমে মনিটরিং করছেন। এর আগে এ রুটের ফেরি পদ্মা সেতুর ৯, ১০, ১১ ও ১২ নম্বর পিলারে নিচ দিয়ে চলাচল করছিল।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি মাওয়া ম্যানেজার (বাণিজ্য) মো. ফয়সাল হোসেন জানান, শিমুলিয়া ঘাট যানবাহন স্বাভাবিক রয়েছে। তবে বাংলাবাজার ঘাটে যানবাহনের চাপ রয়েছে। এ রুটে বর্তমানে সীমিত আকারে ৫টি কে-টাইপ ফেরি চলাচল করছে।

গত ১৩ আগস্ট ও ৯ আগস্ট পদ্মা সেতুর ১০ নাম্বার পিলারে ফেরি ধাক্কা লাগায় ঘটনা ঘটে। এছাড়াও গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামের একটি রো রো ফেরির সংঘর্ষ হয়। এছাড়াও গত ২, ১৬ ও ২০ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে অন্যান্য ফেরির ধাক্কা লাগে। বার বার পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় এ নতুন সিদ্ধান্ত নেয়া হয়।

সান নিউজ/কেএইচ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা