সারাদেশ

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার কামারকোনা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নূরু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নূরু মিয়া কামারকোনা গ্রামের বাসিন্দা এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাড়ির জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে নূরু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে ঘরের নির্মাণ কাজের সময় তার ভাগনির ছেলে কলেজ ছাত্র জহিরুল ইসলাম (১৭) তার ওপর হামলা চালায়। এ সময় বন্ধুদের নিয়ে নির্মাণাধীন ঘর ভাঙচুরও করে তারা। এ সময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নূরু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন নূরু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা