সারাদেশ

ভারত থেকে এলো ১৭৮ টন কাঁচামরিচ

নিজস্ব প্রতিনিধি, যশোর: গত পাঁচদিনে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে ১৭৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন।

জানা গেছে, বৃষ্টি ও নিচু জমি পানিতে তলিয়ে যাবার কারণে দেশের বাজারে চার থেকে পাঁচ গুণ বেশি দামে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানির উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার ৩৭ টন কাঁচামরিচ স্থলবন্দর দিয়ে দেশে আসে। এ নিয়ে গত পাঁচদিনে এই বন্দর দিয়ে ১৭৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ আগস্ট (সোমবার) ১২ টন কাঁচামরিচ আমদানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ১০, ১১ ও ১২ আগস্ট যথাক্রমে ৪৫, ২৪ ও ৬০ টন কাঁচামরিচ আমদানি করা হয়।

সাজেদুর রহমান জানান, কাঁচামরিচ আমদানির ফলে দেশের বাজারে পণ্যটির দাম কমবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা