সারাদেশ

স্বর্ণ ডাকাতি: ডিবির ৫ কর্মকর্তা ফের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় গোয়েন্দা পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৪ আগস্ট) এ রিমান্ড মঞ্জুর করেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

এর আগে ১০ আগস্ট (মঙ্গলবার) ফেনী মডেল থানায় একটি মামলা করেন চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্দি দাস। পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে।

জানা গেছে, স্বর্ণের বার ডাকাতি মামলায় ১১ আগস্ট (মঙ্গলবার) জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামকে চারদিন ও বাকি পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শনিবার পাঁচ পুলিশ সদস্যের রিমান্ড শেষ হলে আদালতে আরও সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে আগামীকাল রোববার (১৫ আগস্ট) জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামের চারদিনের রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মহাসড়কে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতাদের কাছ থেকে রিমান্ডে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে এসেছে। তদন্তের স্বার্থে বিষয়গুলো প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া আত্মসাৎ হওয়া আরও পাঁচটি স্বর্ণের বার উদ্ধারের চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা