সারাদেশ

হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করা হয়েছে। গত ৮ মাস পর এই বন্দর দিয়ে আমদানি শুরু হয়।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে ১২ হাজার ৮৮২ কেজি কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। উচ্চ পচনশীল হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আমদানি করা পণ্যটি দ্রুত খালাসের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে আমদানি শুরুর খবরে বন্দর এলাকায় ভিড়তে শুরু করেছেন পাইকাররা।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক মিলন বলেন, ‘দেশের বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। সরকার আইপি অনুমোদন দেয়ার পর ভোক্তা পর্যায়ে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে আমরা প্রথম আমদানি শুরু করেছি। আজকে একটি ট্রাকে ১২ হাজার টন কাঁচা মরিচ বন্দরে এসেছে। কেজিপ্রতি কাঁচা মরিচ আমদানিতে সরকারকে শুল্ক দিতে হচ্ছে ২৫ টাকা ৫০ পয়সা। আমদানি করা কাঁচা মরিচ ১০০ থেকে ১১০ টাকা দরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হবে। আমদানি বাড়লে দাম আরও কমে আসবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা