সারাদেশ

কুমেকে করোনা ইউনিটে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) করোনা ইউনিটের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, দুপুরের দিকে করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন ফিলিং করার কক্ষে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। এ সময় আতঙ্কে রোগীসহ তার আত্মীয়-স্বজনরা ছোটাছুটি শুরু করে। তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পরদর্শন করছে। বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা