সারাদেশ

পালিয়ে আসা ৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি : ভাসানচর থেকে পালিয়ে আসা আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আক্তারমিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- জিগার আলম (২৩), তার স্ত্রী রোকেয়া আক্তার (২২), বদি আলমের স্ত্রী রামিদা (২৯)। তাদের সঙ্গে ২-৮ বছর বয়সী পাঁচ শিশু আছে। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ারহাট বাজারে একটি অটোরিকশায় নারী-শিশুসহ আটজন একসঙ্গে উঠেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছেন বলে জানান। পরে বিষয়টি চরজব্বার থানায় জানানো হয়। সন্ধ্যায় থানা থেকে পুলিশ গেলে আটক রোহিঙ্গাদের হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চরজব্বার থানা পুলিশ আটক রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে। তাদের আপাতত থানায় রাখা হয়েছে। ভাসানচর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা