সারাদেশ

জনপ্রতিনিধির ছদ্মবেশে গাঁজা বিক্রি

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার রামনগর গ্রাম থেকে গাঁজাসহ সরোয়ার হোসেন মণ্ডল (৫৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সরোয়ার উপজেলার রামনগর গ্রামের জালাল মণ্ডলের ছেলে এবং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, শুক্রবার রাতে ২০০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে সরোয়ারকে গ্রেফতার করা হয়। জনপ্রতিনিধির ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন তিনি। এর আগে তার বিরুদ্ধে থানায় দুটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এই নিয়ে সরোয়ারের বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা