সারাদেশ

এএসআইকে দেয়া হলো দুই কোম্পানির দুই ডোজ টিকা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যুৎ দাশ নামে নৌ-পুলিশের এক এএসআইকে করোনার দুই কোম্পানির দুই ডোজ টিকা দেয়া হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনির হোসেন।

এএসআই বিদ্যুৎ দাশ উপজেলার কাকাইলছেওতে নৌ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, গত ১১ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডে প্রথম ডোজ নেন। পরে মজুদ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ হয়। চার মাস পর শুক্রবার (১৩ আগস্ট) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষুদেবার্তা পান। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজ নিতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস তাকে সিনোফার্মার ভেরোসেল প্রয়োগ করেন। পরে বিদ্যুৎ দাশ টিকা কার্ড নিয়ে দেখেন তাকে সিনোফার্মার ভেরোসেল দেয়া হয়েছে।

ডা. মনির হোসেন বলেন, ‘বিষয়টি সিভিল সার্জন অফিসে অবগত করেছি। তাকে পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিতে বলা হয়েছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা