সারাদেশ

কুষ্টিয়ায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৮৯ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৫৫ জন এবং ৩৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬২ জনে। নতুন ৮৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭৩ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৮৬ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৩ জন, দৌলতপুরের ছয়জন, কুমারখালীর আটজন, ভেড়ামারার ১৪ জন, মিরপুরের ২০ জন এবং খোকসার পাঁচজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৯৩ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৮ হাজার ২১৬ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৯৩৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৬ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৭১৮ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা