সারাদেশ

মমেকে ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত ও ১০ জনের উপসর্গ ছিল। তাদের মধ্যে ৯ জন নারী ও ৭ জন পুরুষ।

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পার্সন) মহিউদ্দিন খান মুন শুক্রবার সকাল ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটে ৩৯৬ জন চিকিৎসাধীন। এসব রোগীর নমুনা পরীক্ষা করে ১৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২২ জন।

এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন রোগী। এ সময়ের মধ্যে ৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। টেলিমেডিসিন সেবা নিয়েছেন আরও ২০ জন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৮ হাজার ৮৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। বর্তমানে আক্রান্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা