সারাদেশ

নোয়াখালীতে মৃত্যু ৩, শনাক্ত ১৬৮ 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে। এ সময় নতুন করে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৬৫ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টায় নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৬৩২টি নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৪৯ জন, সুবর্ণচরে চারজন, চাটখিলে ২৮ জন, বেগমগঞ্জে ১৭ জন, হাতিয়ায় চারজন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জে ২৫ জন এবং কবিরহাটে ১৬ জন রয়েছেন।

নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৬৫ জন। যার মধ্যে সদরের ৬ হাজার ২৫৪ জন আর বিভিন্ন উপজেলার ১২ হাজার ৩১১ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২১২ জনের। যার মধ্যে সদরের ৩৭ জন আর বিভিন্ন উপজেলার ১৭৫ জন রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা