সারাদেশ

এক মেয়েকে নিয়ে দুই ভাইয়ের মারামারি, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে এক মেয়েকে বিয়ে করা নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার দুইদিন পর আহত প্রবাসী সাহার উদ্দীন (৩৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজনগর থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুপ্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হক মিয়ার ছেলে দুবাই প্রবাসী সাহার উদ্দীন (৩৫) সম্প্রতি একই গ্রামের এক মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। এদিকে ওই মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেন তার চাচাতো ভাই মৃত মনির মিয়ার ছেলে সোয়াই মিয়া (৩০)।

সোয়াই মিয়ার সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ার সময় বিষয়টি সাহার উদ্দীন জানতে পারেন। সাহার উদ্দীন প্রস্তাবের ওপর সোয়াই মিয়া প্রস্তাব দেয়ায় সাহার স্থানীয় লোকজন জড়ো করে গত রোববার রাতে বিচারপ্রার্থী হন।

এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে সাহার উদ্দীন (৩৫), সাব্বির মিয়া (৪৭), জুনেদ মিয়াসহ (৩০) কয়েকজন আহত হন।

নিহত সাহার উদ্দীন প্রথমে রাজনগর ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা নেন। অপরদিকে সোয়াই মিয়ার ভাই সাব্বির আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সাহার মৌলভীবাজার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে তিনি টয়লেটে প্রবেশ করলে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান ঘরের লোকজন। সবাই টয়লেটের দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

পরে ওপরের টিনের চাল কেটে প্রবেশ করে সাহারকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্তায় তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে রাজগর থানার পুলিশ সেখানে যায়। এ ঘটনায় জড়িত সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির মিয়াকে পুলিশ আটক করেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, একটি মেয়েকে বিয়ে নিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। সাব্বির মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, নিহত সাহার এর আগেও একটি বিয়ে ছিল। সে ঘরে তার পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। পারিবারিক বনিবনা না হওয়ায় তিন বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা