সারাদেশ

বৃদ্ধাকে ৫ মিনিটে দুই টিকা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ৫ মিনিটের ব্যবধানে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে করোনার দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধার নাম মমতাজ বেগম (৬৫)। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেদগ্রাম ফায়ার সার্ভিস রোডের বাসিন্দা।

মমতাজ বেগম জানান, এক মাস আগে তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। আজ বেলা ১১টায় তিনি দ্বিতীয় ডোজ টিকা নিতে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রের লাইনে দাঁড়ান। দুপুর পৌনে ১২টার দিকে টিকার কার্ড নিয়ে তিনি নির্ধারিত মহিলা কক্ষে প্রবেশ করেন। এরপর তিনি একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন। এ সময় সিরিয়ালে মমতাজ বেগমের আগে আরও চারজন নারী ছিলেন। তাঁদের টিকা দেয়ার পর মমতাজ বেগমের ডান হাতে টিকা দেয়া হয়।

মমতাজ বেগম বলেন, টিকা দেয়ার পর একটু মাথা ঘুরছিল। তাই টিকা দেয়ার স্থানটি চেপে ধরে ওই কক্ষের বেঞ্চে বসেছিলাম। ২ থেকে ৩ মিনিট পরে অন্য একজন নার্স এসে আমাকে হাত সরাতে বলে। আমি তাদের বলেছিলাম আমি তো একটু আগে একবার টিকা নিলাম। এবার কি দুইটা নিতে হবে? কিন্তু আমার কথা পুরোপুরি না শুনেই টিকা দিয়ে দিল। এরপর আমি আবার বললাম, আমাকে আবার টিকা দেয়া হলো কেন?

এরপর সেখানকার একজন নার্স তাঁকে প্রশ্ন করেন, আপনাকে কি আজ টিকা দিয়েছিলাম?

এ বিষয়ে কর্তব্যরত ওই নার্সের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজাত আহমেদ বলেন, দুবার টিকা দেয়ার অভিযোগের বিষয়টা শুনেছি। আমি গোপালগঞ্জ সদরে ছিলাম না মুকসুদপুর উপজেলায় গিয়েছিলাম। এ বিষয়ে সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা বলতে পারবেন।

সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা সাকিবুর রহমান জানান, ঘটনাটি জানার পর টিকা নেয়া ওই বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর ডান হাতে সিরিঞ্জ পুশের দুটি দাগ পাওয়া গেছে। টিকাপ্রদানকারী ওই নার্সের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান।

সাকিবুর রহমান বলেন, নার্স আমাকে জানিয়েছেন ওই বৃদ্ধা হাত বের করে বেঞ্চে বসেছিলেন। তাই সেখানকার কর্তব্যরত নার্সরা ভেবেছিলেন ওই বৃদ্ধা টিকা নেবেন। তবে দ্বিতীয়বার টিকা দিতে গেলে ওই বৃদ্ধা নার্সকে একবার টিকা নেয়ার বিষয়টি জানানোর পর তখন আর টিকা দেয়া হয়নি, শুধু সুইয়ের খোঁচা লেগেছে। তারপরও আমি ওই বৃদ্ধাকে আমার মোবাইল নম্বর দিয়েছি। কোনো ধরনের সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা