সারাদেশ

গ্যাসের চুলায় নান রুটি তৈরীর রেসিপি 

সান নিউজ ডেস্ক : নান রুটি সবার খুব পছন্দের একটি খাবার। সকালের নাস্তায় গরুর মাংসের সাথে কিংবা রাতের খাবারে চিকেন ফ্রাই অথবা গ্রীলের সাথে এই খাবারটা খাওয়া যায়। নান রুটি বানানো কোনো কঠিন বা ঝামেলার কাজ নয়। বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের নান রুটি থেকে ঘরে তৈরী নান রুটি খুব সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। তাহলে চলুন জেনে নেই কীভাবে তৈরী করা যায়-

নান রুটি তৈরী করতে যে সকল উপকরণ লাগবে:

ইস্ট পাউডার- ১ টেবিল চামচ, ময়দা- ২ কাপ, চিনি- ১ চামচ, কুসুম গরম পানি-প্রয়োজনমতো, লবন-স্বাদমতো, তেল- ২ টেবিল চামচ।

নান রুটি তৈরী করবেন যে ভাবে:

প্রথমে একটি বাটিতে ২ চামচ কুসুম গরম পানি নিন। তারমধ্যে ইস্ট পাউডার দিয়ে দিতে হবে। ইস্ট পাউডার দেয়ার পর একটি চামচ দিয়ে নেড়ে ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। ১০ মিনিট পর দেখবেন যে, ইস্ট পাউডার গলে ফেনা ফেনা হয়ে গেছে। এখন অন্য একটি বাটিতে ময়দা, লবন, চিনি, তেল দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে।

এখন গলানো ইস্ট পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে অল্প অল্প কুসুম পানি দিয়ে একটি সফট ডো তৈরী করতে( ডোটাকে ১০-১৫ মিনিট ধরে হাত দিয়ে মেখে নিতে হবে)। এই ডোটাকে ১ ঘন্টার জন্য গরম কোনো জায়গায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে।

১ ঘন্টা পর ডো ফুলে ডাবল হয়ে যাবে। এখন ডো থেকে বাতাস বের করে আরও ৫ মিনিট মেখে নিতে হবে। তারপর ছোট বল করে ভারি করে রুটি বেলে নিতে হবে। এখন চুলায় একটি কড়াই/প্যান বসিয়ে বেলা রুটি দিয়ে হালকা আচঁ রেখে ছেকে নিতে হবে।

এমন করে সবগুলো ছেকে নিলে হয়ে যাবে তুলতুলে নান রুটি। এখন এই নান রুটিকে আপনি গ্রিল অথবা চিকেন ফ্রাই অথবা অন্য কোন খাবারের পরিবেশন করতে পারেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা