সারাদেশ

গাইবান্ধায় দুই জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় গাছ থেকে মৃনাল চন্দ্র দাশ (২৪) ও সুমন চন্দ্র দাশ (২৩) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই পেশায় জেলে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম পেয়াপুর মাঝিপাড়ার একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মৃনাল চন্দ্র দাশ সদর উপেজলার চুনিয়াকান্দি গ্রামের রাম চন্দ্র দাশের ছেলে ও সুমন চন্দ্র দাশ পাঠানপাড়া (মাঝি পাড়া) গ্রামের মিঠা চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বোয়ালি ইউনিয়নের পশ্চিম পেয়াপুর মাঝিপাড়ার একটি আমগাছে মৃনাল চন্দ্র দাশ ও সুমন চন্দ্র দাশকে রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন তারা।

পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, তাদের হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা