সারাদেশ

বোনের বিয়ের ফুল আনতে গিয়ে ভাই নিহত

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের ঝিকরগাছায় বোনের বিয়ের ফুল আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় ভাইসহ আরও তিন যুবক নিহত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বেনেয়ালী মোড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন হোসেন (১৯), মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২০) ও একই গ্রামের হাসানুজ্জামান হাসানের ছেলে তৌহিদুল ইসলাম (১৪)।

পুলিশ জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) নিহত জীবন হোসেনের বোনের বিয়ে। এ উপলক্ষে তারা তিনজন যশোর থেকে মোটরসাইকেল যোগে ঝিকরগাছার গদখালীতে ফুল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে বেনাপোল থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই জীবন হোসেন মারা যান। আর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ও নয়ন হোসেনের মৃত্যু হয়।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মেহজাবিন মুক্তি জানান, তৌহিদুল ও নয়ন হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হয়েছে। আর জীবন হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি আমরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা