সারাদেশ

দিনাজপুরে শনাক্ত ৫৫, মৃত্যু ২

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ২৬৬ জন। এ সময় নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৫ শতাংশ।

এদের মধ্যে জেলার সদর উপজেলায় ৩৭ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ফুলবাড়ীতে দুজন, পার্বতীপুরে দুজন, খানসামায় একজন, কাহারোলে একজন, বোচাগঞ্জে দুজন, চিরিরবন্দরে দুজন, বীরগঞ্জে সাতজন এবং বিরলে একজন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫০২ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৫৩ জন।

বুধবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা ছিলো ২৬৬ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ২৮৩ জন। এ সময় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫৯ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬০ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ১২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৫ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন পাঁচজন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা