সারাদেশ

স্বর্ণ বারসহ ওসি ও ৫ পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতাকৃতদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ফেনীর স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের দায়েরকৃত ডাকাতির মামলার অভিযোগে মঙ্গলবার (১০ আগস্ট) রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা। জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল ক্লান্তি দাশের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অভিযোগকারী গত রবিবার (৮ আগস্ট) চট্টগ্রাম হতে ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর ফ্লাইওভারের নিচে ফেনী ডিবি পুলিশের একটি দল তার গতিরোধ করে। এ সময় ওসি সাইফুল ইসলামসহ অভিযুক্তরা তার কাছ থেকে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়।

অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়া যায়। এসময় অভিযোগকারী চারজনকে শনাক্ত করা হয়। এ চারজনকে জিজ্ঞাসাবাদে অপর দুইজনকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা