সারাদেশ

যুবককে একসঙ্গে ২ ডোজ টিকা দিলেন নার্সরা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় মো. রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে তার বাম হাতে দুটি টিকা দেন নার্সরা।

টিকা নেওয়ার পর তিনি বলেন, দুপুরে টিকা দিতে কেন্দ্রে ঢুকে চেয়ারে বসলে এক নার্স জিজ্ঞাসা করেন হাইপ্রেসার আছে কি না? প্রেসার নেই জানালে ওই নার্স আমাকে টিকা পুশ করে কাগজ দিয়ে চলে যান।

এরপর অন্য একজন নার্স এসে আমাকে আবার টিকা দেন। আবার টিকা কেন দিলেন? জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। পরে হাসপাতালে শুয়ে ছিলাম আমি।

খুলনা জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজী আবু রাশেদ বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। আজ টিকা কেন্দ্রে মানুষের চাপ ছিল। এক নার্স টিকা দেওয়ার পরই আরেকজন দিয়েছেন। তবে টিকা নেওয়া ব্যক্তি ভালো আছেন।

তিনি আরও বলেন, তাকে ২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় হাসপাতালে। পরে দুপুরেই তার আত্মীয়স্বজনের সঙ্গে তিনি বাসায় চলে গেছেন। ২ দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা