সারাদেশ

করোনা পরিস্থিতি উন্নতির দিকে

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করেছে। বর্তমানে করোনা পরিস্থিতি উন্নতির দিকে। ’

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘যদি সমন্বয় না থাকতো তাহলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। সবাই এক সঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকে, তাহলে পরিস্থিতি দিন দিন উন্নতি হবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যদি আবারও কঠোর লকডাউন ঘোষণা করে তাহলে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টের জিওসি বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা