সারাদেশ

দুর্গম পাহাড়ে টিকা গেলো হেলিকপ্টারে 

নিজস্ব প্রতিবেদক,সারাদেশে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হলেও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪ নং বড়থলি ইউনিয়নে টিকা দেওয়া সম্ভব হয়নি। তবে এবার হেলিকপ্টারে করে টিকার আগমন হয়েছে এ জেলায়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্যকর্মীদের নিয়ে হেলিকপ্টারে করে সেখানে গেলেন। এটিই এই ইউনিয়নে প্রথম কোনো ইউএনওর আগমন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন এলাকার হ্যালিপ্যাড থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার রওনা হয়। এ সময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে তিনজন স্বাস্থ্যকর্মী টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য এই টিমের সঙ্গে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, ফারুয়া ইউনিয়নে গণটিকার প্রথম ডোজ দেওয়া হলেও দুর্গম হওয়ায় বড়থলি ইউনিয়নে টিকা দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার দুর্গম বড়থলি ইউনিয়নে ৬০০ জনকে এই গণটিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমের পাশাপাশি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসাসেবা এবং ইপিআই কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রীও আনা হয়েছে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বড়থলি ইউনিয়নের মানুষের সুবিধা-অসুবিধা দেখার জন্য ও ইউনিয়নের প্রকল্পসমূহ সরেজমিন পরিদর্শনের জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও যাওয়া হয়নি। রাঙামাটি জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ উদ্যোগে গণটিকাদান কার্যক্রম সফল করার জন্য প্রথমবারের মতো এই ইউনিয়নে আসতে পারেছি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা