সারাদেশ

কঙ্কাল চুরি করতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা। আটক যুবকের নাম জাকির হোসেন (১৯)।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

আটক জাকির সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চরেরপাড় গ্রামের মো. কাশেম আলীর ছেলে। তার দুই সহযোগী রাজন ও মজনু পলিয়ে যায়। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতেন।

স্থানীয় আলহাজ্ব মো. আতাবুল্লাহ্ জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখি জাকির, রাজন ও মজনু কবরস্থানের পাশে ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ব্যাগে কী আছে? জানতে চাওয়া হলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে জাকিরকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা