সারাদেশ

দিনাজপুরে করোনা-উপসর্গ ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। এ সময় নতুন করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৬৩ শতাংশ।

এদের মধ্যে জেলার সদর উপজেলায় ৩০ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ফুলবাড়ীতে আট, পার্বতীপুরে সাত, কাহারোলে এক, বোচাগঞ্জে এক, চিরিরবন্দরে তিন, বীরগঞ্জে তিন ও বিরলে ১০ আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৯৩ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৪২ জন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫৯ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬০ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ২৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন সাতজন।

সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮ জন। এ সময় জেলার সদর, পার্বতীপুর ও বিরলে একজন করে করোনায় মারা গেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা