সারাদেশ

চুরির অভিযোগে ছেলে আটক, বাবার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চুরির অভিযোগে ছেলে আটক। সম্মান হারানোর ভয়ে বাবা আত্মহত্যা করেছে।

রোববার (৮ আগস্ট) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ আগস্ট) উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের সোনা উল্লাহ মিয়ার (৫০) পুত্র মো. রুবেল মিয়া (১৭) তার সহযোগী কালীরহাট গ্রামের মো. আশিক মিয়া (১৮) ও একই গ্রামের আজিজুল হকের পুত্র সুমন মিয়া (১৮) মিলে বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামের আব্দুল লতিফের পুত্র আলতাফুরের (১৮) একটি বাইসাইকেল চুরি করে বিক্রি করে।

রোববার দুপুরে চুরির টাকা ভাগাভাগি করা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে বাজারের লোকজন রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় বাইসাইকেল চুরির পাশাপাশি সোনাহাট নতুন ব্রিজ নির্মাণের কাজে ব্যবহৃত দুটি ব্যাটারি ও একটি বৈদ্যুতিক মর্টার চুরির কথাও স্বীকার করে সে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রুবেলকে আটক করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, এ খবর শুনে মানসম্মান হারানো ও লোকলজ্জার ভয়ে রুবেলের বাবা সোনা উল্লাহ মিয়া রোববার সন্ধ্যায় বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং বাবা বিষপান করায় রুবেলকে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হকের জিম্মায় দেয়া হয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা