সারাদেশ

রামেকে আরও ১১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রোরবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের দুজন, পাবনার দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নওগাঁর একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সাতজন পুরুষ এবং চারজন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ১০ বছরের নিচে একজন শিশু মারা গেছেন।

সোমবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৮ জন, নাটোরের ৬১ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ৬৭ জন, কুষ্টিয়ার ১০ জন, চুয়াডাঙ্গার দুজন, সিরাজগঞ্জের তিনজন, মেহেরপুরের চারজন এবং বগুড়ার দুজনসহ মোট ৩৯৯ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন।

এদের মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২১১ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৪ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭৪ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা