সারাদেশ

পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী হাইটেক পার্ক সংলগ্ন আইবাঁধ এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. জনি (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

রোববার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা ইয়াসিন আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের গণিত বিভাগ থেকে সদ্য অনার্স সম্পন্ন করেছেন। তারা রাজশাহী নগরের রায়পাড়া এলাকায় সপরিবারে ভাড়া থাকেন।

জানা গেছে, জনি তার এক বন্ধুর সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর আইবাঁধে মোটরসাইকেল রেখে তারা নদীতে গোসলে নামেন। স্রোতের মুখে পড়ে একজন তীরে এলেও জনি তলিয়ে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মকর্তা আবদুর রউফ জানান, খবর পেয়ে ডুবরি গিয়ে পদ্মায় অভিযান শুরু করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আপাতত উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। সোমবার সকালে আবারও অভিযান চালানো হবে। পদ্মার পাড়ে একটি টহল ইউনিট রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা