সারাদেশ

ভেঙে গেছে শেখ হাসিনা সেতুর গার্ড

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে বালুবোঝাই একটি ট্রলারের ধাক্কায় শেখ হাসিনা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনার, উপজেলা প্রকৌশলী ও পুলিশসহ স্থানীয়রা সেতুটি পরিদর্শন করেছেন।

এর আগে গত শুক্রবার বিকেলে উজান থেকে বালু বোঝাই একটি ট্রলার ভাটির দিকে যাওয়ার পথে সেতুর মাঝামাঝি একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সেতুর একটি পিলারের নেভিগেশন গার্ড ভেঙে গেছে। তাছাড়া সেতুর একটি খুঁটির সিমেন্টের প্রলেপ খসে গেছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, অধিকতর তদন্ত করে ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সেতু গত ২০২০ সালের ২২ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ কোটি ৯০ লাখ টাকা। যা ৬০০.৭০ মিটার দীর্ঘ সেতু। এই সেতু দিয়ে ফরিদপুর, মাগুরা ও নড়াইল জেলার লোকজন কমসময়ে কমখরচে যাতায়াত ও পণ্য পরিবহন করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা