সারাদেশ

কথার শব্দে ঘুম ভেঙে গেছে, ছাত্রকে পেটালেন শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: শিক্ষার্থীদের কথার শব্দে শিক্ষকের ঘুম ভেঙে গেছে। এতে ক্ষিপ্ত হয়ে ১০ শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। এমন আভিযোগ পাওয়া গেছে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের কে এ খান হাফেজি মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে।

শনিবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে কে এ খান হাফেজি মাদরাসা খোলা রাখা হয়। একমাত্র শিক্ষক মোহাম্মদ উল্লাহ মাদরাসা খোলা রেখে ওই প্রতিষ্ঠানে পাঠদান করাতেন। শনিবার বিকেলে তিনি মাদরাসায় ঘুমিয়ে পড়েন।

এ সময় শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। তাদের কথার শব্দে ওই শিক্ষকের ঘুম ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি দরজা আটকে ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। শিক্ষার্থীরা ব্যথায় কান্নাকাটি করলে তাদেরকে কক্ষে আটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন শিক্ষক মো. উল্লাহ। মারধরের বিষয়টি কাউকে না বলার জন্য সব শিক্ষার্থীকে ভয় দেখানো হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সন্ধ্যায় নামাজের সময় পালিয়ে সিয়াম নামের এক শিক্ষার্থী স্থানীয় পোনাবালিয়া বাজারে যায়। এ সময় সে কাঁদতে থাকে। বাজারের লোকজন তার কাছে কারণ জানতে চাইলে সিয়াম ঘটনা খুলে বলে। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

খবর পেয়ে শনিবার রাতে ঝালকাঠি সদর থানা পুলিশ মাদরাসা থেকে শিক্ষক মোহাম্মদ উল্লাহকে আটক করে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ দাবি করেন, পড়া না পারায় তাদের শাস্তি দেওয়া হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা