সারাদেশ

সড়কে প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দীন খান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা নামের তাঁর এক সহকারী।

শুক্রবার (৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান (৫২) আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। একই সঙ্গে তিনি ঠিকাদার হিসেবে কাজ করতেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কিশোরগঞ্জ জেলা শহরে ঠিকাদারি কাজে গিয়েছিলেন নাছির উদ্দিন খাঁন। কাজ শেষে কিশোরগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় পুলেরঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত তিনি। পথচারীরা উদ্ধার করে তাঁকে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। সড়কে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। দুজনকেই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেবদুলাল দে বলেন, ঠিক কীভাবে এ দুর্ঘটনা ঘটলে, তা আমরা নিশ্চিত নই। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা। দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা