সারাদেশ

পাবনায় সিরিঞ্জে টিকা না নিয়েই সুঁই পুশ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় সিরিঞ্জে করোনার টিকা না নিয়ে শরীরে শুধু সুঁই পুশের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত দুই সিনিয়র নার্সকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেন ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কেএম আবু জাফর।

ডা. কেএম আবু জাফর বলেন, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসানকে।অন্য দুই সদস্য হলেন-পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমান ও জেলা পাবলিক হেলথের এক নার্স।

তিনি বলেন, বুধবার বিকেলে ঘটনাটি জানার পর পরই টিকা কেন্দ্রে নিয়োজিত দুই স্টাফ নার্স মেরিনা গোমেজ ও মিতা খাতুনকে প্রত্যাহার করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান বলেন, লোকমুখে শুনেছি আমাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তবে অফিসিয়ালি এখনো কোনো লিখিত নির্দেশনা পাইনি।

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দায়িত্ব ও কর্তব্যহীন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা