সারাদেশ

ধর্ষণচেষ্টা মামলায় কনস্টেবলকে কারাগারে

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় ধর্ষণচেষ্টা মামলায় ফরহাদ নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৩১ জুলাই) রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার দুপুরে উখিয়া থানায় মামলাটি করেন এক নারী। জানা গেছে, অভিযুক্ত পুলিশ কনস্টেবল উখিয়া থানার কর্মরত ছিলেন। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।

আরো জানা যায়, কনস্টেবল ফরহাদের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় উখিয়ার ওই নারীর। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের একপর্যায়ে ওই নারী পুলিশের বিরুদ্ধে শনিবার দুপুরে উখিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

উখিয়া থানার পুলিশ মামলাটি আমলে নিয়ে পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা