সারাদেশ

বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু দোস্ত এইডের

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি' চুয়াডাঙ্গা জেলা শাখা। শনিবার (৩১ জুলাই) উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নে করোনাক্রান্ত রোগীকে অক্সিজেন সেবা দেয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দোস্তের কর্মকর্তা হোসাইন আহাম্মেদ, ওমর ফারুক, মফিজুল ইসলাম, রমজান আলী, কাজল হোসেন, মেহেদি হাসান প্রমুখ।

জানা গেছে, প্রথম দিকে করোনা সংক্রমণের হার চুয়াডাঙ্গায় কম থাকলেও বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই জেলায় প্রাণঘাতী এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি প্রাইভেট ক্লিনিকে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এতে করে শ্বাসকষ্টজনিত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত। এরই ধারাবাহিকতায় অক্সিজেন ব্যাংক চালু করেছে সংগঠনটি। এই ব্যাংক থেকে করোনায় আক্রান্ত রোগীরা বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন। অক্সিজেন ব্যাংকের হটলাইন নম্বরে ফোন করলেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে পৌঁছে দেবেন অক্সিজেন সিলিন্ডার। ইতোমধ্যে চারজন আক্রান্ত রোগী ব্যাংক থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়েছেন।

এ কার্যক্রম সম্পর্কে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত জানান, আমাদের মানবিক কার্যক্রমগুলো দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গাও ব্যাপক সাড়া ফেলেছে। করোনা মহামারির শুরু থেকেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনাসহ অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনের সদস্যরা। অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করা হয় খাদ্যসামগ্রীও। যেহেতু জেলায় অক্সিজেনের সংকট বেড়েই চলেছে; সেজন্য আমরা অক্সিজেন ব্যাংক চালু করার সিদ্ধান্ত নিই।

এ বিষয়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, মানবিক সকল কাজের সঙ্গে আছে দোস্ত এইড। এরই ধারাবাহিকতায় আপতত পরীক্ষামূলতভাবে চুয়াডাঙ্গাতে আমরা আমরা এই সেবা শুরু করলাম। ভালো সাড়া পেলে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় ব্যাপকভাবে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পণা রয়েছে আমাদের।

করোনায় আক্রান্ত দুস্থ রোগীর অক্সিজেনের জরুরি প্রয়োজন পড়লে হটলাইনে ফোন করলেই স্বেচ্ছাসেবীরা রোগীর বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন। এজন্য ১টি নম্বারও চালু করা হয়েছে। নম্বরটি হলো- ০১৯৪১-১০১০২২। কোনো দুস্থ রোগীর অক্সিজেন সেচুরেশন ৯০ এর নিচে নেমে গেলেই হটলাইনে ফোন করে শারীরিক অবস্থার কথা জানিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা