সারাদেশ

সন্তান হত্যার বিচারের দাবী সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সন্তান হত্যার আড়াই মাস পরে বিচারের দাবীতে সন্তানহারা মা ও তার পরিবার সাংবাদিক সম্মেলন করেছেন।

শনিবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করা হয়। এ সময় নিহতের পরিবারের কান্নায় ভেঙ্গে পড়েন।

নিহতের পরিবারের লিখিত বক্তব্যে জানা যায়, গত ১৪ মে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের আনোয়ার সর্দারের ছেলে হাবিবুর রহমান রোজার ঈদ করতে বাড়ীতে আসেন। ওই দিন বিকেলে তিনি পাশ্ববর্তী পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম চর গ্রামে নানা বাড়ী বেড়াতে যান। এরপর থেকে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

পরের দিন সকালে নানা বাড়ীর পাশে একটি পাটক্ষেতে হাবিবুর রহমানের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় হাবিবুরের পিতা আনোয়ার সর্দার বাদী হয়ে কালকিনি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তির মাধ্যমে ওই দিন হাবিবুরের সাথে থাকা আক্তার ঢালী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

তার দেয়া জবানবন্দিতে এই মামলায় পাঁচজনকে নামীয় ও অজ্ঞাত আরো বেশ কয়েকজনকে আসামী করা হয়। কিন্তু এখনো মামলার কোন অগ্রগতি হয়নি। এতে হাবিবুর হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হত্যার কঠোর বিচার দাবী করা হয়।

এসময় হাবিবুর রহমান পিতা আনোয়ার সর্দার, মা হালিমা বেগম, বড় ভাই সাব্বির হোসেন ও ছোট ভাই রায়হান সর্দার কান্নায় ভেঙ্গে পড়েন। এতে এক হৃদয়বিদারক দৃশ্যে অবতারণ হয়।

এদিকে জেলা পুলিশের অপরাধ শাখার এএসপি লাউসার মারমা বলেন, অল্পদিনে মামলা মূল আসামিকে গ্রেফতার করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা