সারাদেশ

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে পাটকাঠি-পাট

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জুড়ে শুকানোর জন্য রাখা হয়েছে পাটকাঠি। আর দেশের সূর্য সন্তান ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের বেদিতে শুকানোর জন্য রাখা হয়েছে পাট। মাঠের এক কোনায় নসিমন, অটো ভ্যানও স্থান পেয়েছে গাড়ি রাখার নিরাপদ জায়গা হিসেবে।

শুক্রবার (৩০ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামে অবস্থিত হাটখোলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানীয় লোকেরা তাদের পাট শুকানোর জন্য ওই বিদ্যালয়ের মাঠ, শহীদ মিনা এবং স্কুলের বারান্দাকে বেছে নিয়েছেন।

বিদ্যালয়ের মাঠে পাটকাঠি এবং ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পাট শুকানোর জন্য স্তুপ করে রাখা রয়েছে- যা ভাষা শহীদদের প্রতি চরম অবমাননার শামিল। এছাড়া বিদ্যালয়ের মাঠের এক কোনায় স্থানীয়দের একটি অটোভ্যান, একটি নসিমনও রাখা রয়েছে। ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং নৈশ প্রহরীর উদাসীনতা ও যোগসাজশে বিদ্যালয়ের মাঠ স্থানীয়রা দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ মো. আব্দুল হক বলেন, বিষয়টি জানার পর যারা বিদ্যালয়ের মাঠে মালামাল রেখেছিলো তাদের ওই সব মালামাল সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, স্থানীয় লোকজন প্রভাবশালী হওয়ায় প্রতি বছরই বিদ্যালয়ের মাঠে পাট এবং পাটকাঠি শুকাতে দেয়। আমি জানার পরই সেসব সরিয়ে নিতে বলেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা