সারাদেশ

অস্থায়ী টিকাদান কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : দেশে করোনা ভাইরাস অতি মাত্রায় দিন দিন বেড়ে যাওয়ায় টিকার উপযোগী সকলকে টিকার আওতায় আনার জন্য শরীয়তপুর জেলা অস্থায়ী টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) দুপুর ১২টায় গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পে এ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মো.পারভেজ হাসান।

আশ্রয়ণ প্রকল্পের ২২টি পরিবার ছাড়াও আশে পাশের লোকজন এ কেন্দ্রে টিকাদানের সুযোগ পাবেন বলে জানান তিনি।

এর আগে জেলা প্রশাসক ইদিলপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পটি দেখে সন্তোষ প্রকাশ করেন। আর ঐ প্রকল্পের পুণ. মেরামত করা ২টি ঘরের চাবি প্রাপ্ত পরিবারের হাতে তুলে দেন তিনি। এছাড়াও তিনি সেখানে একটি ফলের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- গোসাইর হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসাইন, সহকারী কমিশনার মাহবুব হোসেন, গোসাইর হাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আকতার চৌধুরী, সাবেক ভাইস-চেয়ারম্যান শাহজাহান দেওয়ান, পৌরসভা সচিব আবদুল আলীম মোল্যা, ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারি প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা