সারাদেশ

কসবায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামক স্থানে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ইভা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। ইভা নেত্রকোনার আটপাড়া উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে। দুর্ঘটনায় আরও অন্তত ১২জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে খাড়েরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁঞা ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তরিকুল (২৮), সিরাজ (৩২), রাজেশ (৩৪),পারুল (২৮), রিনা (২৭), তাহমিনা (৩২), নিহত ইভার মা ইয়াছমিন (২৮), ও শারমিন (২৬) কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া নিহত ইভার বাবা ইব্রাহীমসহ (৩২) আরও কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সবাই গার্মেন্টস কর্মী। তারা নেত্রকোনা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। তাদের সকলেই নেত্রকোনা জেলার বাসিন্দা।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে নেত্রকোনা থেকে ১৩ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে কসবা এলাকায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটিতে থাকা অন্তত ১৩ জন আহত হন। ঈদের ছুটি কাটিয়ে চাকুরি বাঁচাতে লক-ডাউনকে উপেক্ষা করে রাতের আধারে তারা কর্মস্থল চট্টগ্রামে যাচ্ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়। আহত অন্যদের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ওসি মোহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটিয়েছে। নিহত শিশুর মরদেহ জেলার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা