সারাদেশ

করোনা টিকার নিবন্ধন প্রক্রিয়ায় প্রতারণা

নিজস্ব প্রতিনিধি, টাইঙ্গাল: টাঙ্গাইলে করোনা টিকার নিবন্ধনে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে প্রতারণা চক্রের সদস্য সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার নগরজলফৈ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত রুবেল নগরজলফৈ এলাকার সামাদ মিয়ার ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টাঙ্গাইল সদর উপজেলার নগরজলফৈ এলাকায় আরাফ মডেল মেডিসিন শপের আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সামাদ মিয়ার ছেলে সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেপ্তার করে। সে চলমান কোভিড-১৯ টিকা নেয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেয়ার কথা বলে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ১৫শ থেকে ২ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা