সারাদেশ

বঙ্গোপসাগর থেকে ১১ জেলেকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ডুবতে থাকা এফবি জিহাদ নামে ফিশিং বোট থেকে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, মঙ্গলবার সকালে এফভি জিহাদ নামের একটি ফিশিং বোট ভোলার মনপুরা হতে ১১ জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে গমন করে। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরও বলেন, এরপর ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন সারিকাইত চৌকাতলী হতে ০৩ নটিক্যাল মাইল দক্ষিণে ডুবতে থাকলে সমুদ্রে থাকা অপর একটি ফিশিং বোট বিসিজি আউটপোস্ট সারিকাইতে ঘটনাটি অবগত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট সারিকাইত দ্রুততার সহিত ঘটনাস্থলে উদ্ধার কার্যে গমন করে এবং ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট সারিকাইতে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে, উদ্ধারকৃত জেলেদের বোটের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোন ধরনের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা