সারাদেশ

রংপুরে করোনায় ১৬ জনের মৃত্যু,শনাক্ত ৬৫৭

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫৭ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ।

বুধবার (২৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের পাঁচজন, ঠাকুরগাঁওয়ের পাঁচজন, কুড়িগ্রামের দুইজন, দিনাজপুরে দুইজনসহ লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

এক দিনে এ বিভাগে ২ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৮৬ জন, ঠাকুরগাঁওয়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৭৬ জন, পঞ্চগড়ের ৭৬ জন,গাইবান্ধার ৮৫ জন, দিনাজপুরের ৬৯ জন, নীলফামারীর ৬৪ জন ও লালমনিরহাটের ২৪ জন রয়েছেন।

নতুন করে মারা যাওয়া ১৬ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮২ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৬২ জন, রংপুরে ১৮৯ জন, ঠাকুরগাঁওয়ে ১৭০, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৪, লালমনিরহাটে ৫৩, কুড়িগ্রামে ৪২ ও গাইবান্ধায় ৪১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০ জন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ১০ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এ ছাড়া ভারতীয় সীমান্তঘেঁষা জেলাগুলোয় বেড়েছে শনাক্ত ও মৃত্যু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা