সারাদেশ

দিনাজপুরে এক দিনে ৮ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে এক দিনে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। এ সময় নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৮ শতাংশ।

বুধবার (২৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৮ শতাংশ।

তাদের মধ্যে সদর উপজেলায় ৩১ জন আক্রান্ত হয়েছেন। এবং বিরলে ৮, বীরগঞ্জে ২, বোচাগঞ্জে ২, ফুলবাড়িতে ১, খানসামায় ৩, পার্বতীপুরে ১২, কাহারোলে ২, চিরিরবন্দরে ৩, ঘোড়াঘাটে ৩ এবং নবাবগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৬৬ জন।

এ সময় জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ২২০ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৬৯ জন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯১ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২৩ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৫ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৯ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১৬৪ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা