সারাদেশ

স্কুলে থেকে বের হচ্ছে গ্যাস!

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৪৭নম্বর মধ্য চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গভীর নলকূপ (টিউবওয়েল) বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। নলকূপ বসানোর কাজ শেষ হলেও সোমবার (২৬ জুলাই) পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়ণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়নে চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি দ্বিতল ভবনের সঙ্গে চারটি গভীর নলকূপ স্থাপন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান।

গত শুক্রবার সেই নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। রবিবার সকালে নলকূপ স্থাপনের কাজ শেষ করে চলে যায় শ্রমিকরা।

স্থানীয়রা জানায়, নতুন নলকূপের পানি কেমন উঠছে, তা দেখতে গেলে নলকূপের পাশ দিয়ে বুদবুদ শব্দ হচ্ছিল। এতে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। তারা দিয়াশলাই ঠুকে দিলে সেখানে আগুন জলে ওঠে। বিষয়টি জানাজানি হলে রাতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

রবিবার রাতে ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, নলকূপের পাশের দুটি গর্ত দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তা দেখতে ভিড় করেছে উৎসুক জনতা।

সোমবার দুপুরে এ প্রতিবেদন পাঠানোর আগ পর্যন্ত অনবরত গ্যাস বের হওয়ার বিষয়টি নিশ্চিত করে মধ্য চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘২৫০ ফুট পাইপ বসানোর পর পাইপের মাথায় গ্যাস নির্গমণ হতে দেখে শ্রমিকরা।

পরে সাড়ে ৮০০ ফুট পাইপ বসিয়ে নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন করে। পানিও ঠিকঠাক উঠছে। কিন্তু বালু ও মাটি চাপা দিলেও নলকূপের চারপাশ দিয়ে এখনও গ্যাস বের হচ্ছে। বিষয়টি আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, ‘বিদ্যালয় নলকূপ বসানোর পর গ্যাস নির্গমণের বিষয়টি জানতে পেরেছি।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মিজানুল কবির ও উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা