সারাদেশ

সারাদেশে ২৬৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে ২৬৪ জনকে জরিমানা করেছে র‌্যাব। ঈদ পরবর্তী লকডাউনের চতুর্থ দিনে সারাদেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের কাছ থেকে এক লাখ ৭৭ হাজার ৮০০ টাকা আদায় করেন।

সোমবার (২৬ জুলাই) বিকেলে র‌্যাব সদর-দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, লকডাউনের চতুর্থ দিনে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী মাঠে ছিল র‌্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

তিনি আরও বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৮০টি টহল ও ১৮৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি চলতে উদ্বুদ্ধ করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এএসপি ইমরান খান বলেন, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে পরিচালিত ৩১টি ভ্রাম্যমাণ আদালতে ২৬৪ জনকে এক লাখ ৭৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে প্রায় দুই হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা