সারাদেশ

মেয়র আইভীর মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ এশা নিজ এলাকার মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নগরীর মাসদাইর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোববার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় শহরের দেওভোগের নিজ বাসায় ঠাণ্ডাজনিত রোগে অসুস্থ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

তার মৃত্যুর খবর শুনে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আত্মীয়-স্বজনরা শোক প্রকাশ করেন।

মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ স্বজনরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মমতাজ বেগম। মৃত্যুকালে তিনি ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ ছাড়াও তিনি নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার স্ত্রী।

মেয়র আইভীর ব্যক্তিগত সচিব মো. আবুল হোসাইন সাংবাদিকদের জানায়, পারিবারিক সিদ্ধান্তে বাদ এশা নিজ এলাকার মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নগরীর মাসদাইর পৌর কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা