সারাদেশ

‘জিন ছাড়াতে’গলা টিপে কৃষকের হত্যা!

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ‘জিন ছাড়ানোর’ নামে ঘরামী (২৮) নামের এক কৃষককে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে ।

সোমবার (২৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। কৃষক রাসেল ওই গ্রামের আলমগীর ঘরামীর ছেলে।

এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী ‘জিন ছাড়াতে’ আসা দুই ফকির ইসমাইল শেখ ও ইমরান শেখকে আটক করেছে। আটকদের বাড়ি উপজেলার গৌরবদী ইউনিয়নের বিছর গ্রামে। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ সন্ধ্যায় কৃষকের লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ। আগামীকাল মঙ্গলবার (২৭ জুলাই) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষক রাসেলের চিকিৎসায় তার বাড়িতে আসেন ওই দুই ফকির। ‘জিনের আছরের’ কারণে সে সুস্থ হচ্ছে না বলে সবাইকে অবহিত করেন দুই ফকির।

এরপর জিন থেকে রাসেলকে মুক্ত করার জন্য দুই ফকির মিলে তার গলা টিপে ধরেন। এতে রাসেলের মৃত্যু হয়। রাসেলের মৃত্যুর খবরে ওই দুইজনকে আটক করেন গ্রামবাসী।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, ‘জিন ছাড়ানোর নামে ওই যুবককে গলা টিপে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় দুই ফকিরকে আটক করে স্থানীয়রা। তাদের থানায় নিয়ে আসা হয়। একইসঙ্গে রাসেলের লাশও থানায় রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা