সারাদেশ

টাকা লেনদেনকে কেন্দ্র করে বন্ধুর ভাইকে খুন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে মাসুদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাইয়ের বন্ধুরা। নিহত মাসুদ পাগলা নয়ামাটি পশ্চিম পাড়ার রুহুল মিয়ার ভাড়াটিয়া মো. রফিকুল ইসলামের পুত্র।

শনিবার(২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার ফতুল্লার পাগলার নয়ামাটি মুসলিম পাড়া লাবনী জুস কারখানার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল (২০) ও তার পিতা আইয়ুব আলী (৫৫) কে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতার কৃত সোহেলের নিকট থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে শনিবার সোয়া ১২টার দিকে মাসুদের ছোট ভাই শাওনের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন ও সোহেল গ্রুপের মাঝে মারামারি শুরু হয়। এ সময় মাসুদ ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে এলে সোহেল ও তার সহোযোগীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মাসুদকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থল থেকে একটি সুইচ গিয়ার চাকুসহ সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এলাকার একাধিক সূত্র জানায়, নিহত মাসুদের ছোট ভাই শাওন ও ঘাতক সোহেল দু’জন বন্ধু ছিল। গত দেড় মাস পূর্বে মাসুদের ছোট ভাই শাওন সোহেলের নিকট থেকে ৩ হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে ঈদের আগের রাতে সোহেলকে চড়-থাপ্পড় মেরে তাড়িয়ে দেয় মাসুদ। এ ঘটনার জের ধরেই গতকাল দুপুরে পূর্বপরিকল্পিতভাবে সোহেল ও তার সহোযোগীরা মাসুদকে হত্যা করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে গতকাল দুপুরে সোহেল ও তার সহোযোগিরা কুপিয়ে মাসুদকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে বলে তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা